মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

কচুয়ায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার

নাছির উদ্দীন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

কচুয়ায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার

মোঃ নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ার পালাখাল গ্রামে মাছের প্রজেক্ট থেকে মিরাজ হোসেন সরদার (২০) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পালাখাল সরদার বাড়ির পশ্চিম পাশের বিলে মাছের প্রজেক্ট থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। নিহত কলেজ ছাত্র একই গ্রামের ইলেকট্রেশিয়ান কামাল হোসেন সরদারের বড় ছেলে।
নিহত কলেজ ছাত্রের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মিরাজ হোসেন ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরদিন শুক্রবার ভোরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে বিকেলে বাড়ির পশ্চিম পাশে একটি মাছের প্রজেক্টে স্থানীয়রা তার লাশ ভেসে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মিরাজের মা বিলকিছ আক্তার বেবী জানান,তার ছেলেকে কে বা কাহারা পরিকল্পিত ভাবে হত্যা করে প্রজেক্টে লাশ ফেলে রেখে দিয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ছবি: কচুয়ায় নিহত কলেজ ছাত্র মিরাজ হোসেন (ফাইল ছবি) ।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ