মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

চাঁদপুরে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন

মোঃ নাসির উদ্দীন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

চাঁদপুরে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন

মোঃ নাছির উদ্দিন,চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের হাজীগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলে সাকিব হোসেন (২৩) এর ছুরিকাঘাতে খুন হলো বাবা আক্তার হোসেন (৫২)।

বুধবার রাত সাড়ে ১২টায় হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক গ্রামের বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরে তারা হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামে বসবাস করে আসছেন।
নিহত আক্তার হোসেনের ছেলে রাসেল হোসেন জানান, ১ সপ্তাহ আগে আমার বাবা আক্তার হোসেনের সাথে বড় ভাই সাকিবের স্ত্রীর সাথে ঝগড়া হয়। সেদিন সাকিব বাবাকে না পেয়ে বসতঘর ভাংচুর করে। এরপর বুধবার রাতে বাবাকে ঘুমন্ত অবস্থায় আমার ভাই সাকিব কুপিয়ে পালিয়ে যায়। কুমিল্লা নেওয়ার পথে বাবা মারা যায়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ