মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

রাষ্ট্র সংস্কারের কাজে এবং বিপ্লবে বান্দরবানের ও অবদান রয়েছে খান তালাত মাহমুদ রাফি

দীপংকর বাবু বান্দরবান প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

রাষ্ট্র সংস্কারের কাজে এবং বিপ্লবে বান্দরবানের ও অবদান রয়েছে খান তালাত মাহমুদ রাফি

দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধিঃ সৈরাচার ফ্যাসিস্ট সরকার বাংলার মানুষকে শাসন শৈাষণ করেছে ১৬ টি বছর। এই সৈরাচার সরকার পাহাড়ের সৌন্দর্য দেখেছে কিন্তু পাহাড় থেকে যে চিৎকার যায় সেই চিৎকার কখনো শোনেনি। এই পাহাড় ও যখন চিৎকার দিয়েছে তখনই সেই সৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজ আমরা বান্দরবান থেকে সারা বাংলাদেশকে জানাতে চাই, যে বিপ্লবে বান্দরবান জেলা অংশগ্রহণ করেছিল সেই বিপ্লব পরবর্তী সময়ে বিল্পব অব্যাহত রাখার জন্য রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বান্দরবানের ছাত্র জনতা আরো বেশী দায়িত্বশীল ভুমিকা রাখবে। খান তালাত মাহমুদ রাফি

বুধবার (১১ সেপ্টেম্বর) বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে গণঅভ্যুত্থান প্রেরণায় আহতদের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি,চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভার আয়োজন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। উক্ত সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি ও হাসনাত আব্দুল্লাহ এবং আন্দোলনের অনেক সমন্বয়ক, তাদের সফরসঙ্গী ও বান্দরবানের বৈষম্য বিরোধী সাধারণ ছাত্রজনতা।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আলোচিত দুই সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি এবং হাসনাত আব্দুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন রাষ্ট্র গভীর সংকটের মধ্যে দিয়ে দিন পার করছে। গত ১৬ বছরে বাংলাদেশ থেকে ১১ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। যতদিন না পর্যন্ত আমরা দুর্নীতি বন্ধ করতে পারছি ততদিন পর্যন্ত আমাদের সার্বিক উন্নয়ন সম্ভব হবে না। যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য ঠিক সেখানেই ছাত্র-নাগরিক প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি আরো জানান ২০২৪ সালে শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতা থেকে যখন নামাতে চাই তখনও আমরা দেখেছি সমাজের প্রতিটি শ্রেণিপেশার ছাত্র-নাগরিক এই স্বৈরাচারবিরোধী আন্দোলনের গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন। যখনই ভাঙনের প্রশ্ন এসেছে, টেনে নামানোর প্রশ্ন এসেছে এবং পতনের প্রশ্ন এসেছে তখনই সমাজের মানুষ এক হয়ে দাঁড়িয়েছেন। আমাদের আন্দোলন এখনই শেষ হয়নি। রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে পুনর্গঠন না হওয়া পর্যন্ত একটি সংগ্রামের মধ্যে রয়েছি। যতদিন পর্যন্ত রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে গঠন হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এ সংগ্রাম অব্যাহত থাকবে।

অন্তর্বর্তী সরকার বিষয়ে তিনি সাধারণ মানুষকে অনুরোধ করেন, এই অন্তবর্তীকালীন সরকার এখনও স্থিতিশীল হয়নি। আপনারা অধিকার আদায়ের জন্য যদি রাস্তায় নেমে আসেন তাহলে ধরে নিব আপনারা সরকারকে অসহযোগিতা করার জন্য রাস্তায় নেমে আসছেন। যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় কাঠামো স্থিতিশীল হয়নি ততদিন পর্যন্ত সবাইকে অনুরোধ করব আপনারা সচিবালয়, অফিস আদালত, রাস্তাঘাট দখল করে কোনো দাবি আদায়ের চেষ্টা করবেন না। সরকারকে স্থিতিশীল হতে সময় দিন। তবে আমরা যদি মনে করি অন্তর্বর্তী সরকার জনমুখী না হয়ে আবার ক্ষমতামুখী হচ্ছে তখনই প্রয়োজন হলে ছাত্র-নাগরিক অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দাড়াঁব । আমরা বুলেটের সামনে বুক পেতে দাড়াঁনো ছাত্র-জনতা। মুগ্ধ, হৃদয় তরুয়া ও ওয়াসিম, সাঈদ যখন রক্ত দিয়েছে তারা মরার জন্য রক্ত দেয়নি, তারা এই বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করার জন্য জীবন দিয়েছে। তাঁরা ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে রাষ্ট্রীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে।

তিনি আরো জানান শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে তবে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন দাবিতে রাষ্ট্রীয় কাঠামোকে বিন্নক্ষাতে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। ১৬ বছরের আঘাত, ক্ষত একমাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে পূরণ হওয়া সম্ভব না। আহত অনেকেই এখনও হাসপাতালে ভর্তি হয়েছে। শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি। প্রতিদিনিই শহীদের তালিকা বৃদ্ধি পাচ্ছে।

স্বাস্থ্য উপদেষ্টা সম্পর্কে বলতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে চায়। এ সংবাদ আমাদের আহত করে। যে কোয়ালিটির চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে চান, সেই কোয়ালিটির চিকিৎসা বাংলাদেশে নিশ্চিত করুন। আপনার সামর্থ্য আছে আপনি যেতে পারেন কিন্তু আমার জনগণের সেই আর্থিক ক্ষমতা নেই। যদি আপনি উপদেষ্টা হয়ে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যেতে চান সেখান থেকে এসে নৈতিক কোনো অবস্থান আপনার নেই। সাধারণ ছাত্র-জনতা যে ধরনের সেবা নিবে ঠিক একই ধরনের সেবা আপনাকে নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন পার্বত্য জেলা বান্দরবানের হাসপাতালে চিকিৎসার জন্য কোনো আইসিইউ নেই। বান্দরবানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসম্পন্ন শিক্ষার ব্যবস্থা নেয়। ঢাকার শিক্ষার্থী যে শিক্ষা পাচ্ছে সেই একই মানের শিক্ষা পাহাড়ে পৌঁছে দিতে হবে। পাবর্ত্য অঞ্চলে পাহাড়ে পাহাড়ে চাঁদাবাজি ও টেন্ডারবাজি অব্যহত রয়েছে। এই চাঁদাবাজ, টেন্ডারবাজ ফ্যাসিস্ট রাষ্ট্রীয়কাঠামোর অংশ। ফ্যাসিস্ট সরকারকে আমরা বাংলাদেশ থেকে বিতারিত করেছি। যদি পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে চায় তবে এই চাঁদাবাজ, টেন্ডারবাজ ফ্যাসিস্টদের বিরুদ্ধে এই ছাত্র নাগরিককে প্রতিহত করার চেষ্টা করতে হবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ