
পারিবারিক কলহের জেরে গাজীপুরে স্বামীর হাতে স্ত্রীর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনার প্রধান পলাতক আসামী রাব্বি’কে ৩৬ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১।
১। গত ইং ০৭/০৯/২০২৪ তারিখ রাত্র অনুমান ০৯.০০ ঘটিকার সময় ভিকটিম শাহিনা আক্তার(২৭) পিতা মোঃ কাজল মিয়া (৪৮), সাং- পূর্ব গামারীতলা, থানা- ধোবাউড়া, জেলা- ময়মনসিংহ তাহার কর্মস্থল জে.এম ফেবিক্স ফ্যাক্টরী ছুটির পর বাহির হইলে ভিকটিমের স্বামী আসামী ১। মোঃ রাব্বি(৩১), পিতা- মোঃ আব্দুল হাকিম, মাতা- মোছাঃ নূরজাহান বেগম, সাং- টার্নসিদলা, থানা- হোসেনপুর, জেলা- কিশোরগঞ্জ, এ/পি- মির্জাপুর নয়াপাড়া (মোঃ আমিনুল ইসলাম এর বাড়ির ভাড়াটিয়া), থানা- জয়দেবপুর, জেলা- গাজীপুর ভিকটিম শাহিনা আক্তার(২৭)কে পারিবারিক কলহের জের ধরে ফ্যাক্টরীর সম্মুখ হইতে অটোরিক্সা যোগে জয়দেবপুর থানাধীন পশ্চিম ডগরী সাকিনস্থ জনৈক মোঃ জামাল উদ্দিন এর বাঁশ ঝাড়ের নিচে ঝোপের মধ্যে গত ০৭/০৯/২০২৪ইং তারিখ রাত্র অনুমান ২২.৩৫ ঘটিকার সময় আসামীর সাথে থাকা কাপড় দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করতঃ মৃতদেহটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসিয়া উপস্থিত লোকজনের মোকাবেলায় সুরতহাল রিপোর্ট প্রস্তত করতঃ মৃত্যুর সঠিক কারন নির্ণয়ের লক্ষ্যে মৃতদেহটি শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর মর্গে প্রেরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা মোঃ কাজল মিয়া (৪৮), পিতা- মোঃ করিম মিয়া, মাতা- জমিলা খাতুন, সাং- পূর্ব গামারীতলা, থানা- ধোবাউড়া, জেলা- ময়মনসিংহ বাদী হয়ে গাজীপুর শ্রীপুর থানায় একটি হত্যা মামলার এজাহার দায়ের করে। যাহা গাজীপুর জয়দেবপুর থানার মামলা নং-০৯, তারিখ ০৯/০৯/২৪ ইং, ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। এই ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতারের জন্য র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুর এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
২। এরই ধারাবাহিকতায় অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২৪খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ০৭০৫ ঘটিকার সময় র্যাব-১, এর আভিযানিক দল ও ইন্ট উইং এর সহযোগিতায় জানতে পারে যে, সূত্রোক্ত মামলার প্রধান আসামী মোঃ রাব্বি (২৬) গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ফরিদপুর এলাকা এলাকায় আত্নগোপনে আছে। উক্ত সংবাদের ভিতিত্তে র্যাব-১, এর আভিযানিক দল গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ফরিদপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রাব্বি (৩১) পিতা- আঃ হাকিম, থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ’কে অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ০৮২০ ঘটিকার সময় গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার নিকট হতে ০১টি বাটনযুক্ত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
৩। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মোঃ রাব্বি (৩১) তার স্ত্রী ভিকটিম শাহিনা আক্তার(২৭)’কে পারিবারিক কলহের জেরে ফ্যাক্টরীর সম্মুখ হইতে অটোরিক্সা যোগে জয়দেবপুর থানাধীন পশ্চিম ডগরী সাকিনস্থ জনৈক মোঃ জামাল উদ্দিন এর বাঁশ ঝাড়ের নিচে ঝোপের মধ্যে গত ০৭/০৯/২০২৪ইং তারিখ রাত্র অনুমান ২২.৩৫ ঘটিকার সময় আসামীর সাথে থাকা কাপড় দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করতঃ মৃতদেহটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে।
৪। গ্রেফতারকৃত আসামী‘কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর উপজেলার জয়দেবপুর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
*স্বাক্ষরিত/-*
মোঃ মাহফুজুর রহমান
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার)
অধিনায়কের পক্ষে
ফোনঃ ৪৮৯৬৩১৫২