মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

দীপংকর বাাবু বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধিঃ বহু ভাষায় শিক্ষার প্রসার, পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা’’ এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে পালন করা হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৪ ।

সাক্ষরতা দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ হয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে সার্কিট হাউজ চত্বরে এসে সমাপ্ত করেন । উক্ত শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সাক্ষরতা দিবসকে কেন্দ্র করে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ