মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাঁদপুর জেলা বিএনপির সভাপতিকে শোকজ

নাসির উদ্দীন
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাঁদপুর জেলা বিএনপির সভাপতিকে শোকজ

মোঃ নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি। প্রবাসী সাংবাদিকের অনুরোধে জায়গা-জমির বিরোধের মীমাংসা নিয়ে বিতর্ক সৃষ্টির পর শোকজ করা হয়েছে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তাকে শোকজের চিঠি দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্ব-প্রাপ্ত) রুহুল কবির রিজভী।

রোববার (৮ সেপ্টেম্বর) শোকজের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শেখ ফরিদ আহমেদ মানিক।
এসব বিষয় নিয়ে জুলকারনাইন ফেসবুকে পোস্ট দিয়েছেন জানিয়ে মানিক বলেন- আমি মনে করি জুলকারনাইন কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এটা করেননি। তিনি তার চাচার কাছ থেকে ভুল কিছু শোনে এটা করেছেন।
দল আমাকে শোকজ নোটিশ দিয়েছে এটা নিয়ে আমি চিন্তিত নই। কারণ আমি কোনো অন্যায় করিনি।দু’এক দিনের মধ্যে শোকজের জবাব দিবো। আশা করছি, দল বিষয়টি বুঝতে পারবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ