মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বজ্রপাতে প্রাণ গেল এক নারীর

দীপংকর বাাবু বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

বজ্রপাতে প্রাণ গেল এক নারীর

দীপংকর মল্লিক , বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল নারীর। নিজ বাড়ির পাশে বাগানে কাজ করার সময় বজ্রপাতে স্পৃষ্ট হয়ে সাইমেউ মারমা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার ওয়াইব্রাং পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানা যায় ।

রোয়াংছড়ি থানার ওসি মোহাম্মদ পারভেজ আলী এ তথ্য নিশ্চিত করেছেন এবং স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশে নিজেদের বাগানে কাজ করতে গিয়ে বিকট শব্দে বিস্ফোরিত বজ্রপাতের শিকার হন সাইমেউ মারমা নামে এই নারী।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ