মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

নওগাঁর মহাদেবপুরের পিড়ার মোড়ে সড়ক দুর্ঘটনায় আফছার আলী নামে এক ব্যাক্তির মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

নওগাঁর মহাদেবপুরের পিড়ার মোড়ে সড়ক দুর্ঘটনায় আফছার আলী নামে এক ব্যাক্তির মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ টু রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার পিড়ার মোড় নামক স্থানে পিকআপ এর নিচে চাপা পরে আফছার আলী (৬৭) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টারদিকে। নিহত আফছার আলী মহাদেবপুর উপজেলার পীড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহত আফছার আলী তার নিজ বাড়ি থেকে হাট চকগৌরী বাজারে কুমড়া বিক্রি করতে হেটে যাচ্ছিলেন। পথে পিড়ামোড়ে পৌছালে এসময় পেছন থেকে আসা সবজি বাহী একটি পিকআপ সবজিতে পানি দেওয়ার জন্য রাস্তার বাম পাশ থেকে ডান পাশে নিয়ে নেওয়ার সময় দ্রুত গতীতে আসা পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেই পিকআপের নিচে চাপা পরেন আফছার আলী। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পিকআপের নিচে চাপাপড়া আফছার আলীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ সময় পিকআপ চালক পালিয়ে গেলে স্থানীয়রা পিকআপটি ঠেলে রাস্তার পাশে রেখে দেয় এবং নিহত আফছার আলীর মৃতদেহ তার স্বজনরা বাড়িতে নিয়ে যায়।

নওগাঁ।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ