
গাবতলীর কাগইলে রাইজিং ক্লাবে অনুদান প্রদান।
ইঞ্জিনিয়ার সাব্বির হাসান, স্টাফ রিপোর্টার: ৪ইং সেপ্টেম্বর২৪ বুধবার বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়নের মীরপুরে রাইজিং ক্লাবে একটি ফ্যান ও নগদঅর্থ
প্রদান করা হয়েছে। ক্লাবের নেতৃবৃন্দদের হাতে এসব অনুদান তুলে দেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ গাবতলী উপজেলা শাখার সভাপতি আলপনা কবির বাবু। এসময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতির সংসদ গাবতলী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাকিউল আলম সিহাব, প্রচার সম্পাদক সোহেল রানা, কাগইল শাখার সহ-সভাপতি রেজাউল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন, স্থানীয় ক্লাবের সভাপতি আরিফ আহমেদ, সাধারণ সম্পাদক সজীব আহমেদসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।