
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
চাঁদপুর প্রতিনিধি।।চাঁদপুরের কচুয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামের বিরুদ্ধে কয়েকটি জাতীয় পত্রিকায় অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।প্রকৃতপক্ষে একটি স্বার্থন্বেষী মহলের ইন্ধনে আমার অফিসের সুনাম এবং সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার হীন প্রয়াসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ সকল ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদনটিতে কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল হাসানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, আমার সুনাম ক্ষুন্ন করার জন্য একটি মহল সংবাদকর্মীকে মিথ্যা তথ্য দিয়ে আমাকে হেয় করার পাঁয়তারা করছে। এমনকি গত কয়েকদিন ধরে দু’তিনটি জাতীয় পত্রিকা ও কয়েকটি অনলাইন সংবাদে আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করেছে,ইহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। একটি কুচক্রী মহল অফিসের সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ অপ-প্রচার করছে। এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি নির্ভূল তথ্যের মাধ্যমে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের অনুরোধ জানাচ্ছি।