
গাজীপুরে গার্মেন্টস কারখানা ভাংচুর, নৈরাজ ও মহাসড়ক অবরোধের প্রতিবাদে বি এন পি’র অবস্থান কর্মসূচি পালিত
এম. আমজাদ খানঃ ৩ সেপ্টেম্বর গাজীপুরের বিভিন্ন গার্মেন্টস কারখানা ভাংচুর, নৈরাজ্য ও মহাসড়ক অবরোধের প্রতিবাদে গাজীপুর মহানগর বি এন পি’র অবস্থান কর্মসূচি পালন করেন। টংগী পশ্চিম থানার উদ্যোগে বিসিক মোড়ে, মহানগরের গাছা থানার উদ্যোগে মালেকের বাড়িতে, বাসন থানার উদ্যোগে চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানসনের সামনে ও শালনা রোডের ইউটা ফ্যাশনের সামনে। এসকল অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি এন পি’র গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক, গাজীপুরের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান এর ছেলে মনজুরুল করিম রনি উপস্থিত ছিলেন। এসময় অবস্থান কর্মসূচি চলাকাল বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন কলকারখানার মালিক, কর্মকর্তা, শ্রমিকদের সাথে কর্মপরিবেশ নিয়ে কথা বলেন, গার্মেন্টস সেক্টরের স্থিতিশীলতা যাতে নষ্ট না হয় তারজন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাসদেন নেতৃবৃন্দ।
এসব পথ সভায় মনজুরুল করিম রনি বলেন : আওয়ামীগ ক্ষমতা হারিয়ে আজ পাগল হয়ে যাচ্ছে তারা এ সরকার কে অস্থিতিশীল করার জন্য নানা তালবাহানা খুঁজছে, ইতিমধ্যে তারা আনসার হয়ে সচিবালয় ঘেরাও করছে, রিকশাচালক হয়ে শাহবাগে অবস্থান করছে, এখন তারা বহিরাগতদের দিয়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে অস্থিতিশীল সৃষ্টি করার জন্য পায়তারা করছে, এর পিছনে আওয়ামী লীগের পেতাত্মারা কাজ করছে, বাকশালীদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মালিক, কর্মচারী, ছাত্র জনতা, দেশপ্রেমিক সেনাবাহিনী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সাধারণ পুলিশ কে সাথে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব ইনশাল্লাহ। আজ গাজীপুর মহানগর বি এন পি’ দেশনায়ক তারেক জিয়া’র নেতৃত্বে ঐক্যবদ্ধ, তারেক জিয়া’র নির্দেশে মহানগরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। আজ কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমরা শুনেছি মালেকের বাড়িতে ঘটতে ছিল দেশপ্রেমিক সেনাবাহিনীর নেতৃত্বে প্রতিহত করা হয়েছে। তিনি আরো বলেন আমরা এ সরকারকে সময় দিতে চাই, এই সরকার নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে যে সময় লাগে আমরা সরকার কে সহযোগিতা করবো। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির গাজীপুর মহানগরের যুগ্ম আহবায়ক সুরুজ আহম্মেদ, কাউন্সিল হান্নান মিয়া হান্নু, কাউন্সিল হাসান আজমল ভূইয়া, গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক সহসভাপতি আকম মোফাজ্জল হোসেন, সাবেক কাউন্সিল তানভীর হোসেন, কাউন্সিল শাহীন আলম, বিএনপি নেতা আখতার হোসেন, বাসন মেট্রো থানার সভাপতি তানভীর সিরাজ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, টংগী পশ্চিম থানার সভাপতি জাবেদ সরকার সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, বিএনপি সদর মেট্রো থানার সভাপতি এড: মেহেদী হাসান এলিছ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, সিনিয়র সহ-সভাপতি এমএ খালেক আকন্দ, যুবদল সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, যুগ্ম আহবায়ক সবুর ও প্রবাল, কৃষক দলের আহবায়ক খান জাহিদুল ইসলাম, সদস্য সচিব আতাউর রহমান, মহানগর ছাত্র দল সভাপতি রোকনুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মিরন, জেলা ছাত্র দল সভাপতি জাফর ইকবাল জনি প্রমুখ।