
বন্যার্তদের মাঝে খাবার এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন
ফাতেমা আক্তার মাহমুদা ইভা স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্র ছাত্রীদের একটি টিম কুমিল্লার মনোহগঞ্জ উপজেলার বান্দুয়াইন এবং লাকসাম উপজেলাধীন নাড়িদিয়া গ্রামের বন্যার্তদের মাঝে খাবার এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন। নারায়ণগঞ্জ আইন কলেজ প্রিন্সিপাল প্রফেসর এডভোকেট সাখাওয়াত হোসেনের নির্দেশনায় উপস্থিত ছিলেন সায়মা, ফাতেমা আক্তার মাহমুদা ইভা, এনায়েত, মিম, রাত্রি,, শাহীন, শামীম, শাহরিয়া, মোহন, বিশ্ববিদ্যালয় বলেন্ডের ছাত্রছাত্রী প্রমূখ্য অন্যান্য ছাত্র-ছাত্রীরা।
গত ৩০-০৮-২০২৪ ইং তারিখ শুক্রবার আইন কলেজের শিক্ষার্থীরা দুপুর ১ টায় বান্দুয়াইন পৌছান। প্রায় ২০০ পরিবারের মধ্যে খাদ্যদ্রব্যের মধ্যে ছিল চাল,ডাল,পেয়াজ,আলু,তৈল,বিস্কুট এবং ঔষধ সামগ্রী এসময় বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য অত্র এলাকার বন্যার্ত মানুষজন নারায়ণগঞ্জ আইন কলেজে ছাত্রছাত্রীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।