মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

মায়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেন এবং তার ভাইকে ০২ টি বিদেশী পিস্তল ০৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার প্রসঙ্গে।*

নুরুল বশর কক্সবাজার
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২৩ বার পড়া হয়েছে

মায়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেন এবং তার ভাইকে ০২ টি বিদেশী পিস্তল ০৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার প্রসঙ্গে।*

বিষয়ঃ- ১৪ এপিবিএন অভিযান পরিচালনা করে মায়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেন এবং তার ভাইকে ০২ টি বিদেশী পিস্তল ০৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার প্রসঙ্গে।*

আজ দিবাগত রাত (৩১/০৮/২০২৪ খ্রিঃ) আনুমানিক ০৩:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জনাব মোঃ ইকবাল অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এর দিক-নির্দেশনায় জনাব মোঃ আরেফিন জুয়েল সহ-অধিনায়ক (পুলিশ সুপার) এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ উখিয়া থানাধীন ০৫ নং পালংখালী ইউনিয়নস্থ ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৮/ওয়েস্ট এর মেইন-ব্লক-বি, সাব-ব্লক-আই/১৪ এলাকায় অভিযান পরিচালনা করে মায়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেন (৪৭) এবং তার ভাই সৈয়দ হোসেন @ বুলু (৪৫) উভয় পিতা-মৃত মোস্তাক আহমেদ, ব্লক-বি/৪১, ক্যাম্প-৮(ইষ্ট), থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে ২ টি বিদেশী পিস্তল ০৮ রাউন্ড পিস্তলের গুলিসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নবী হোসেন মায়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী হোসেন গ্রুপের প্রধান। তিনি মায়ানমার হতে বাংলাদেশে ইয়াবা নামক মাদকদ্রব্য চোরচালানের মূলহোতা বা গড ফাদার হিসেবে পরিচিত। বাংলাদেশের উখিয়া এবং টেকনাফের এফডিএমএন ক্যাম্প এলাকায় তার নিজস্ব সশস্ত্র বাহিনী রয়েছে। যার মাধ্যমে তিনি হত্যা, অপহরণ এবং ইয়াবা চোরাচালান করে থাকেন।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নবী হোসেনকে ধরতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে বিজিবি।

নবী হোসেন (৪৭) উখিয়া থানার মামলা নং-১২, তারিখ-০৫/১১/২০১৯ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ এর এজাহার নামীয় আসামী এবং উখিয়া থানার মামলা নং-১৩, তারিখ-০৫/১১/২০১৯, ধারা-19(A)/19(f) 1878 এর এজাহার নামীয় আসাম কে আদালতে প্রায়ন করা হবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ