মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের মাঝে তিন বেলা রান্না করা খাবার বিতরণ করেন এবি পার্টি।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের মাঝে তিন বেলা রান্না করা খাবার বিতরণ করেন এবি পার্টি।

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ পার্টি- এবি পার্টির উদ্যোগে ২৭ আগস্ট মঙ্গলবার ভয়াবহ বন্যায় বিপদগ্রস্ত ফেনীর সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ১২ টি আশ্রয় কেন্দ্রের আশ্রিত দুই হাজার পরিবারের মাঝে ৩ বেলা রান্না করা খাবার পরিবেশ করেন এবি পার্টি ।
আশ্রীত কেন্দ্র গুলো হলো ফেনী সদর উপজেলার ( শর্শদি বাজার সংলগ্ন ) শর্শদি উচ্চ বিদ্যালয়, শার্শদি বালিকা উচ্চ বিদ্যালয়, দারুলউলুম মাদ্রাসা, শার্শদী মহিলা মাদ্রাসা, শাশর্দী ইউনিয়ন পরিষদ, শার্শদী হাসমত আরা প্রাথমিক বিদ্যালয়, ইকরা মাদ্রাসা, ফতেহপুর স্কুল, মোহাম্মদ আলী স্কুল, জাহানপুর প্রভৃতি আশ্রয় কেন্দ্রে এই রান্না করা খাবার তিনবেলা বিতরন করা হয়।
তিনবেলা রান্নাকরা খাবার কার্যক্রম শুভ উদ্বোধন করেন এবি পার্টির প্রতিষ্ঠাতা সদস্য সচিব, দিগন্ত টেলিভিশনের এমডি, সাবেক ছাত্র নেতা মজিবুর রহমান মঞ্জু, এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মানবতার ফেরিওয়ালা প্রফেসর মেজর (অব.) ডা. আব্দুল ওহাব মিনার, ঢাকা মহানগরী উত্তরের আহ্বায়ক মোঃ আলতাফ হোসাইন, এবি পার্টির সহকারী সদস্য সচিব এম, আমজাদ খান, এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাত উল্লাহ টুটুল, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, আহবায়ক মাস্টার আহসান উল্লাহ, শাহাদাত হোসেন সাজু, শাহ আলম শাহীন সুলতানী, হবিব মিয়াজী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির শাশর্দি ইউনিয়ন সভাপতি এড: নজরুল ইসলাম, শার্শদি ইউনিয়ন জামায়াতে আমীর মাও: ফয়েজ উল্লাহ, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি তারেক ইকবাল মনি, ইউনিয়ন সহসভাপতি মোহাম্মদ উল্লাহ, সহকারী সেক্রেটারি আলমগীর মোল্লা, মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল বাবলু ।
ছাত্র নেতাদের মাঝে উপস্থিত ছিলেন নাসিফ আহমেদ, ইমতিয়াজ আহমেদ অনিম, মীর হোসেন পাপ্পু, সাইদুল ইসলাম নাঈম, সাখাওয়াত হোসেন শাওন, ফখরুল ইসলাম প্রমুখ। আরোও উপস্থিত ছিলেন ও খাবার বিতরণে সহযোগিতা করেন ফেনী সদর উপজেলা আহবায়ক শাহাদাত হোসেন ভূইয়া, সদস্য সচিব, আবু সাঈদ খান, ইব্রাহিম সোহাগ, আফলাতুল বাকী, শাহাদাত সাজু, হাবিব মিয়াজি, মাজহারুল জয়। এড. স্মরন চৌধুরী, আবু বকর সিদ্দিক প্রমুখ

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ