মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

শার্শায় ৮ মামলার আসামী মাদক ব্যাবসায়ী নজরুলের বিরুদ্ধে মানববন্ধন

সেলিম আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে

শার্শায় ৮ মামলার আসামী মাদক ব্যাবসায়ী নজরুলের বিরুদ্ধে মানববন্ধন

সেলিম আহম্মেদ,যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শায় মাদক ব্যবসায়ী,মামলাবাজ ও ভূমিদস্যু,৮ মামলার আসামী নজরুলের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

মঙ্গলবার (২৭আগস্ট) সকাল ১০টার সময় নজরুলের বাড়ির সামনে এ মানববন্ধন করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, শার্শার কাজীরবেড়ের মৃত খোরশেদ আলীর ছেলে মাদকব্যবসায়ী,ভূমিদস্যু মামলাবাজ নজরুল ইসলামের অত্যাচারে অতিষ্ঠ এলাকার ২০০শ সাধারণ পরিবার।স্থানীয় আ.লীগের দূনীর্তিবাজ ইউপি চেয়ারম্যানের কবির উদ্দিন তোতার প্রভাব খাটিয়ে ২০০ পরিবারের বিরুদ্ধে জমি দখল করাকে কেন্দ্র করে, ভুয়া কাগজ দাখিল করে ভূমি সংক্রান্ত বিষয়ে মিথ্যা মামলা দায়ের করে বছরের পর বছর হয়রানি করে আসছে। এ ছাড়া মাদক ব্যবসা,ব্যক্তিমালিকানা,সরকারি জমি দখল করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত আ.লীগের এই পাতি নেতা মামলাবাজ নজরুল ইসলাম।

প্রভাবশালী চেয়ারম্যানের আস্থাভাজন হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস করা তো দুরের কথা তার বিরুদ্ধে কেউ কথা বললার ও সাহস পেতো না। যেই তার বিরুদ্ধে কথা বলতো তাকে সে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে হয়রাণি করতো।

নজরুলের বিরুদ্ধে ফৌজদারি মাদক মামলাসহ ৮ মামলা চলমান রয়েছে।

এসময় সাধারণ জনগণকে হয়রানি ও তার এ সমস্ত অপরাধ মূলক কার্মকান্ডের আইননুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ