মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

ঝিকরগাছায় আল্লামা সাঈদী সহ আন্দোলনে নিহতদের স্মরনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

সেলিম আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় আল্লামা সাঈদী সহ আন্দোলনে নিহতদের স্মরনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

সেলিম আহম্মেদ,যশোর প্রতিনিধিঃ
বিশ্ব বিখ্যাত মুফাচ্ছিরে কোরআন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির হরযত মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের শহীদ দিবস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের স্মরণে ঝিকরগাছার শংকরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে শংকরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে কুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শংকরপুর ইউনিয়ন জামায়াতের আমির জামিরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মাও.আবুল বাসারের পরিচালনায় শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাও. আরশাদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য অধ্যাপক মিজানুর রহমান।

এসময় শংকরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও সাবেক আলহাজ্ব নিছার উদ্দীন, ইউনিয়ন ওলামা পরিষদের সহকারি সেক্রেটারী মাও. ওমর ফারুক,ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মেহেদী হাসান, জামায়াত নেতা সাজু আহম্মেদ, আলহাজ্ব আনোয়ারুল ইসলামসহ ইউনিয়ন জামায়েত ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সকল শহীদদের রূহের মাগফেরাত ও শান্তি কামনা করা হয়।এছাড়া দোয়া মাহফিল শেষে বিক্ষোভ মিছিল শংকরপুর ফেরিঘাট বাজার প্রদক্ষিণ করে। এতে সহশ্রাধিক নেতাকর্মিরা অংশ গ্রহন করেন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ