মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

বান্দরবান সাংঙ্গু নদীতে নিখোঁজ হওয়ার কয়েকঘন্টা পর লাশ উদ্ধার

এস এম রমজান আলী
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

বান্দরবান সাংঙ্গু নদীতে নিখোঁজ হওয়ার কয়েকঘন্টা পর লাশ উদ্ধার

এস এম রমজান আলী, বান্দরবান প্রতিনিধিঃ দুষ্টুমিতে মেতে উঠে দুই বন্ধু নদীতে নেমে এপার থেকে ওপারে যাওয়ার চেস্টার সময় নদীর পানির তীব্র স্রোতের কারনে বান্দরবান পৌর এলাকার বালাঘাটার বাসিন্দা মো.মারুফ (১৭) নামে এক কিশোর নদীতে নিখোঁজ হয় সেদিন বিকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে বান্দরবান পৌর এলাকার মধ্যম পাড়া সাঙ্গু নদীর খেয়া ঘাট এলাকায় এই ঘটনা ঘটেছে।

এদিকে নদী পার হতে পারা তার অপর বন্ধু বিষয়টি পরে সাঙ্গু নদীর তীরে বসবাসকারীদের জানালে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সংবাদ দিলে তারা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ কিশোরটিকে উদ্ধারে কাজ শুরু করেছেন, পরে বিকালে তার লাশের সন্ধান মিলে।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানিয়েছেন , সংবাদ পাওয়া মাত্র আমাদের টিম কাজ শুরু করেন, পরে লাশ উদ্ধার করা হয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ