মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াত ইসলামি পালংখালী ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

নুরুল বশর কক্সবাজার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াত ইসলামি পালংখালী ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

নুরুল বশর কক্সবাজার : -বাংলাদেশ জামায়াত ইসলামি পালংখালী ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ সম্পন্না হয়েছে।

১৬ আগস্ট রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় আব্দু সত্তারের সঞ্চালনা ও হাফেজ রিদুয়ানের কোরআন তেলওয়াতের মাধ্যমে ইউনিয়ন কর্মী সমাবেশ শুরু হয়,
উক্ত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামি পালংখালী ইউনিয়ন শাখার আমীর আবুল আলা রোমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াকং মডেল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াত ইসলামি কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ নুর আহাম্মদ আনোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে নুর আহাম্মদ আনোয়ারী বলেন,বাংলাদেশ একটা দীর্ঘ স্বৈরশাসক থেকে মুক্তি পেয়েছে! কিন্তু এখনও বাংলাদেশ চীর মুক্তি পায়নি। তখনি চীর মুক্তি পাবে যখন বাংলাদেশে ইসলামি শাসনব্যবস্থা চালু হবে।বাংলাদেশ জামায়াত ইসলামি সে শাসনব্যবস্থা করার জন্য কাজ করে যাচ্ছে। দেশের শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলে প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশ জামায়াত ইসলামির দাওয়াত পৌঁছে দিতে হবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রনেতা,আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম,বাংলাদেশ জামায়াত ইসলামি পালংখালী ইউনিয়ন শাখার সেক্রেটারি ,আব্দু রহমান,মাওলানা কবির আহাম্মদ,নুরুল হক,ছাত্রনেতা মুবিন উদ্দিন-সহ বাংলাদেশ জামায়াত ইসলামি পালংখালী ইউনিয়ন শাখার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং দায়িত্বশীলরা।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ