মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

এবি পার্টির গাজীপুরের নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গাজীপুর জেলার পুলিশ সুপারের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

এবি পার্টির গাজীপুরের নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গাজীপুর জেলার পুলিশ সুপারের সাথে মতবিনিময়

আজ ১৪ আগষ্ট বিকেলে গাজীপুর জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এবি পার্টির গাজীপুর জেলা ও মহানগরের একটি প্রতিনিধি দল গাজীপুরের জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলমের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির ও এবি পার্টির রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে মতবিনিময় করা হয়, এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির গাজীপুর জেলা ও মহানগরের যুগ্ম আহবায়ক এসএম ইকবাল হোসেন, এবি পার্টির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, গাজীপুর জেলা ও মহানগরের সদস্য সচিব এম. আমজাদ খান, এবি পার্টির সহকারী সদস্য সচিব, এবি যুব পার্টি গাজীপুর জেলা ও মহানগরের আহবায়ক মাসুদ জমাদ্দার রাণা, এবি যুব পার্টির গাজীপুর জেলা ও মহানগরের সদস্য সচিব এড: সুলতানা রাজিয়া, যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম, যুবনেতা গোলাম রসুল দিনার, এবি পার্টি গাজীপুর সদর মেট্রো থানার সদস্য সচিব মাও: সফিকুল ইসলাম, শ্রমিক নেতা আলমগীর ওয়েছী, এবি যুব পার্টির গাছা থানার আহবায়ক সোহেল রানা প্রমুখ। এসময় খুবই আন্তরিকতা পূর্ণ পরিবেশে আইনশৃংখলা পরিস্থতির উপর বিস্তারিত আলোচনা হয় ও এবি পার্টির সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে রাষ্ট্র মেরামতের রূপরেখার বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে মতবিনিময় করা হয়। পুলিশ সুপার কাজী সফিকুল আলম আরো বলেন আপনাদের সেবা করাই আমাদের কাজ, আপনাদের জন্য আমাদের দুয়ার সবসময় খুলা

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ