মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

সারাদেশে হামলা,লুটপাট, ভাঙচুর পতিহত করার আহবান। বান্দরবানে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা

দীপংকর বাাবু বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

সারাদেশে হামলা,লুটপাট, ভাঙচুর পতিহত করার আহবান। বান্দরবানে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা

দীপংকর মল্লিক, বান্দরবান সদর প্রতিনিধি।
বান্দরবান শহরের প্রেসক্লাবের চত্তরে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিশাল সমাবেশ।
বর্তমান পরিস্থিতে দেশে নানা স্থানে সংখ্যালঘুদের উপর আক্রমণ, মন্দিরে হামলা, অগ্নিসংযোগ এবং নানা ধ্বংসযজ্ঞের জন্য ছাত্র-ছাত্রীরা আন্দোলন করেনি এদেশে পুনরায় স্বাধীন করেনি বলে উল্লেখ করেছেন, বান্দরবানে বৈষম্য বিরোধী ছাত্র জনতা।

বান্দরবান শহরের প্রেসক্লাবের চত্তরে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র-জনতার সমাবেশে উপস্থিত বক্তারা এই বিষয় গুলো তুলে ধরেন এবং এর থেকে পরিত্রাণ চায় ।

উক্ত সমাবেশে বান্দরবানের বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত বক্তারা বলেন, ফ্যাসীবাদ ও কোটার নামে ছাত্র-ছাত্রীরা যে বৈষম্যের শিকার হয়েছে সেই বৈষম্য থেকে মুক্তি পেতে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করেছিল। কোন প্রকার হত্যা-ধ্বংসযজ্ঞের জন্য ছাত্র-ছাত্রীরা আন্দোলন করেনি।

যারা দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে সারাদেশে হামলা, হত্যা, লুটপাট, ডাকাতি, ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদি চালাচ্ছে তাদের প্রতিহত করুন এবং গণতান্ত্রিক রুপান্তরের জন্য আওয়াজ তুলুন।

উসিং মে মারমা”র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এডিসন চাকমা, আ্যাডভোকেট মোরশেদুল ইসলাম, আ্যাডভোকেট উবাথোয়াই মারমা, লেলুং খুমী, হিরো খেয়াং, বিটন তঞ্চঙ্গ্যা, উখিং চাক,পু পু সিং, নিবাই খুমী, রিপন চক্রবর্তী প্রমূখ।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ