মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশ যেন দ্রুতগতিতে এগিতে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ – ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ যেন দ্রুতগতিতে এগিতে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ – ড. ইউনূস

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন বিজয় দিবস সৃষ্টি করলো। সেটাকে সামনে রেখে আরও মজবুত করে সামনে এগিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আমার সমস্ত প্রসংশা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা এদেশকে রক্ষা করেছে, এদেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে। এবং পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশ যেন দ্রুতগতিতে এগিতে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটাই আমার রক্ষা করতে চাই। আমরা এগিয়ে যেতে চাই।

আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কথা বলতে গিয়ে কেঁদেছেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আজ আবু সাঈদের কথা মনে পড়ছে। আবু সাইদ আমাদের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটি কেউ ভুলতে পারবে না। কী অবিশ্বাস্য এক সাহসী যুবক। বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। তারপর থেকে আর কোনো যুবক-যুবতী পিছিয়ে যায়নি। তারা বলেছে তোমরা মারতে পারো, আমরা আছি। এ কারণে আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং বাংলাদেশ আজ বিজয় লাভ করেছে। এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ