
জয়দেবপুর থানাধীন খাসপাড়া আশকর মেম্বারের দোকানের সামনে থেকে শাকিল হোসেন নামে এক জনকে আটক করে পুলিশ ।
পুলিশ সুপার জনাব কাজী শফিকুল আলম বিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় ও জনাব মোঃ রোকনুজ্জামান সরকার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) এর সার্বিক তত্বাবধানে এবং অফিসার ইনচার্জ এর তদারকীতে ইং ৩১/০৭/২০২৪ তারিখ গাজীপুর জেলার জয়দেবপুর ও কালিয়াকৈর থানা এলাকার এসআই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম বিপিএম এর নেতৃত্বে ডিবি জিডি নং-২০৬, তাং-৩১/০৭/২০২৪ ইং মূলে তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান ডিউটি করা কালে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা(ডিবি), গাজীপুর এর ব্যবহৃত সরকারী মোবাইল ফোন নম্বর 01320092501 তে বেশ কিছুদিন যাবৎ গাজীপুর জেলার বিভিন্ন ক্লিনিক, ব্যবসা প্রতিষ্ঠান, রিসোর্টের লোকজন সহ বিভিন্ন লোকজন ফোন করিয়া জানায় যে, ডিবি পুলিশের মিথ্যা পরিচয়ে 01790080493, 01329490855 01750954726, 01814858657 নম্বার হতে তাদেরকে কল দিয়া প্রতারনা ভাবে টাকা দাবি করিয়া আসছে। অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, গাজীপুর এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মৌখিক নির্দেশ প্রদান করলে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন খাসপাড়া আশকর মেম্বারের দোকানের সামনে হতে ধৃত আসামী শাকিল হোসেনকে ইং ৩১/৭/২৪ তারিখ ১৭:২০ ঘটিকার সময় আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আসামী শাকিল হোসেন জানায় সে নিজেকে ডিবি পুলিশের মিথ্যা পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন লোকজনকে ফোন করে ভয়ভীতি দেখিয়ে ডিবি পুলিশের মিথ্যা পরিচয়ে প্রতারনা পূর্বক টাকা দাবি করার কথা স্বীকার করায়, আসামীর ব্যবহৃত (ক) একটি Redmi এনড্রয়েড মোবাইল ফোন ও দুইটি সীম সাক্ষীদের সামনে জব্দ করে। ধৃত আসামীকে আরো জিজ্ঞাসাবাদে আসামী শাকিল হোসেন জানায় তার স্থায়ী ঠিকানার বসত ঘরের ভিতরে পিস্তল, হ্যান্ডকাফ ও ডিবি পুলিশের কটি আছে। উক্ত তথ্যের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত পূর্বক ধৃত আসামীসহ “গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন বাহারিয়াচালা সাকিনস্থ আসামী শাকিল হোসেন এর বাড়ির বসত ঘরে” উপস্থিত হইয়া আসামী শাকিল হোসেন নিজ হাতে বাহির করে দেয়া মতে একটি কালো রংয়ের ব্যাগের ভিতরে (ক) ০১টি দেশীয় তৈরী পিস্তল, যাহা লম্বা ০৮.৬ ইঞ্চি, যাহা কালো রংয়ের কভারের ভর্তি অবস্থায়,(খ) একটি ডিবি গাজীপুর লেখা কটি জ্যাকেট (যাহার সামনে DB, পিছনে DB GAZIPUR লেখা) ও (গ) এক জোড়া হ্যান্ডকাপ উদ্ধার পূর্বক ইং ০১/০৮/২৪ তারিখ রাত ০৩:৩০ ঘটিকার সময় জব্দ করা হয়। পরবর্তীতে এই সংক্রান্তে এসআই (নিঃ)/ মোঃ শহিদুল ইসলাম বিপিএম বাদী হয়ে এজাহার দাখিল করতঃ আসামীর বিরুদ্ধে কালিয়াকৈর থানার মামলা নং-০২, তারিখ-০১/০৮/২০২৪ খ্রিঃ ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ A তৎসহ ১৭০/৪১৯/৩৮৫ পেনাল কোড রুজু হয়।