মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

বান্দরবান প্রেসক্লাব নির্বাচন।

দীপংকর বাাবু বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

বান্দরবান প্রেসক্লাব নির্বাচন।

দীপংকর মল্লিক বান্দরবান সদর প্রতিনিধিঃ সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী।

বান্দরবান প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বাচ্চু (বাংলাদেশ বেতার)বান্দরবান, এবং প্রতিবন্ধকতা করে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাদেক হোসেন চৌধুরী।

নির্বাচনের মাধ্যমে নতুন কমিটিতে ভোটে সহ-সভাপতি নাছিরুল আলম (দৈনিক কর্ণফুলী) আর যুগ্ম সম্পাদক পদে এনএ জাকির (সময় টিভি) নির্বাচিত হয় । বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছে মুছা ফারুকী।

বুধবার (৩১ জুলাই) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন। জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। কমিশনের অন‍্যান‍্য সদস্যরা হলেন, বান্দরবান সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম এবং রোয়াংছড়ি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের ডাটা এন্টি অফিসার মোঃ রাসেল উদ্দিন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ