
বান্দরবানে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
দীপংকর মল্লিক বান্দরবান সদর প্রতিনিধিঃ বান্দরবান সদরে উপজেলা পরিষদের পাশে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ৩০০নং আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আজ বুধবার (৩১ জুলাই) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তর বান্দরবানের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে দিবসটি উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ৩০০নং আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।