মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

পালংখালী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত।

কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ নুরুল বশার
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

পালংখালী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত।

নুরুল বশর কক্সবাজারঃ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুলাই) পালংখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি এতমিনানুল হক এর নেতৃত্বে ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীণ হাউস ইফেক্ট লিমিটেড এর কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কামাল উদ্দিন সওদাগর, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা একরামুল হক, ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীণ হাউস ইফেক্ট লিমিটেড এর চেয়ারম্যান নুর কামাল, পালংখালী ইউনিয়ন তাঁতীলীগের আহ্বায়ক ছৈয়দ মিয়া, পালংখালী ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক হারুনর রশীদ, পালংখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী শফিকুল ইসলাম চৌধুরী, সাইফুল ইসলাম, পালংখালী ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজালাল শাহীন, যুবলীগ নেতা মিজানুর রহমান, সাবেক যুবলীগ নেতা নুরুল ইসলাম, ১নং ওয়ার্ড সভাপতি বেলাল উদ্দিন, ৪নং ওয়ার্ড সভাপতি সাইদুল, ৬নং ওয়ার্ড সভাপতি ইউচুপ জালাল, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।
এসময় বক্তারা বলেন, বিএনপি জামাত সাধারণ ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করছে। মানুষ হত্যা করে মেট্রোরেল পুড়িয়ে ক্ষমতায় যাওয়া এত সহজ নয়।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ