
বান্দরবানে আইডিএফ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার এবং অসহায় প্রবীণদের মাঝে হুইল চেয়ার বিতরণ
এস এম রমজান আলী, বান্দরবান প্রতিনিধিঃ
আইডিএফ ৪নং সুয়ালক সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার এবং অসহায় প্রবীণদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান
ম্রো অবাসিক উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
উম্মে হাবীবা মীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদ চৌধুরী, কো-অর্ডিনেটর, আইডিএফ, চট্টগ্রাম। বান্দরবান আইডিএফ এরিয়া ম্যনেজার খোরশেদুল আলম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নির্মল কান্তি চাকমা,বান্দরবানের বিশিষ্ট লেখক ও সাংবাদিক মুহাম্মাদ আলী,অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ আতিকুর রহমান, সমন্বয়কারী আইডিএফ সুয়ালক সমৃদ্ধি -প্রবীণ কর্মসূচি, মোঃ শফি আলম, প্রোগ্রাম অফিসার (কৈশোর কর্মসূচি) আইডিএফ, বান্দরবান।
অতিথিরা বলেন, কিশোর কিশোরীদের পড়াশোনার পাশা-পাশি খেলা ধূলো, এবং প্রবীণদের সুস্থ সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম, বর্তমান সময়ে মাদক ও মোবাইলে ফ্রী ফায়ার গেমস কিশোর কিশোরী ও যুব সমাজকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করে দিচ্ছে। কিশোর কিশোরীদের সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা ও খেলা ধূলোর পতি আগ্রহী করে গড়ে তুলতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আসুন আমরা সকলে আগামীর প্রজন্মকে সুন্দর ভবিষ্যত উপহার দিতে মাদক মুক্ত সমাজ গড়ি। এবং প্রবীণদের যত্ন নেওয়ার মনমানসিকতা গড়ে তুলি।
সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। ক্রীড়ার ইভেন্টে ফুটবল, পাঞ্জা শক্তির পরীক্ষা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারিদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দিগুণ বাড়িয়ে দেয়। সাংস্কৃতিক প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপ ও জুনিয়র গ্রুপ এর কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। পরে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।