মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বেনাপোল স্থলবন্দরে ১৮ কোটি টাকা মুল্যে সালফিউরিক এসিড জব্দ

সেলিম আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

বেনাপোল স্থলবন্দরে ১৮ কোটি টাকা মুল্যে সালফিউরিক এসিড জব্দ

যশোর প্রতিনিধিঃ বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষনা দিয়ে আমদানীকৃত ১৬হাজার ৪২৫ কেজি সালফিউরিক এসিড জব্দ করেছে কাষ্টমস কর্তপকক্ষ। পন্য চালানটি বন্দরের ৩৮ নম্বর সেডে রক্ষিত আছে। যার বিল অব এন্ট্রি নম্বর সি-৫৫৯০৪। পণ্যটির ইনভযয়েজ মূল্য ৯৬০৭.৫ মার্কিন ডলার। কাস্টমস ডিউটিসহ পণ্যচালানটির মূল্য প্রায ১৮ কোটি টাকা বলে কাস্টমস কতৃপক্ষ জানায়। পন্য চালানটি ভারত থেকে আমদানী করেছেন চট্রগ্রামস্থ রিফ লেদার লিমিটেড নামে একটি আমদানী কারক প্রতিষ্ঠান। রফতানী কারক প্রতিষ্ঠান হলো ভারতের কেরেলাস্থ ক্যাটালাইস কেমিক্যাল ইন্ডাট্রিজ। বন্দর থেকে খালাশের দায়িত্বে ছিল মোশারফ টেডার্স নামে এক সিএন্ডএফ এজেন্ট।

বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আব্দুল হাকিম জানান চট্টগ্রামের রিফ লেদার লিমিটেড নামে এক আমদানিকারক ফরমিক এসিড ঘোষণা দিয়ে এই পণ্য চালান আমদানি করেন। পণ্যটি বেনাপোল বন্দরে আসার পর ল্যাবে পরীক্ষা করা হয়। ল্যাব পরীক্ষার রিপোর্টে ফরমিক এসিডের স্থলে সালফিউরিক এসিড পাওয়া গেছে। সালফিউরিক এসিড আমদানি করতে হলে এল সি খোলার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিস্ফোরক অধিদপ্তরের অনুমতি প্রয়োজন হয়। কোন অনুমোদন তিনি নেননি। এটা একটা বড় ধরনের অপরাধ। সংশিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।।তারিখ ১৭.০৭.২০২৪

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ