মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

নওগাঁয় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে কুপিয়ে শরিফ (২৩) হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান ২ পলাতক আসামি সুলতান (২২) ও পারভেজ (২২) কে গাজিপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

নওগাঁয় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে কুপিয়ে শরিফ (২৩) হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান ২ পলাতক আসামি সুলতান (২২) ও পারভেজ (২২) কে গাজিপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

নিজের প্রতিবেদকঃ গত ০৪/০৭/২০২৪ তারিখে তুড়কবাড়ীয়া হাই স্কুল মাঠে ফুটবল খেলার সময় ০১নং আসামী মোঃ সুলতান আকন্দ(২২) ও ০২নং আসামী মোঃ পারভেজ (২২) দ্বয়ের সাথে বাদীর ছেলে শরিফ হোসেন (২২) এর কথা কাটাকাটি হয়। এরপর থেকে ০১নং ও ০২নং আসামীদ্বয় বাদীর ছেলেকে মারধোর করার সুযোগ খুঁজতে থাকে। ইং ০৯/০৭/২০২৪ তারিখ রাত আনুমানিক ০৮১৫ ঘটিকার সময় বাদীর ছেলে শরিফ হোসেন (২২) তাদের গ্রামের জান বক্সের মোড় হতে চা পান করে বাড়ীতে আসার পথে রাত আনুমানিক ০৮৩০ ঘটিকার সময় নওগাঁ জেলার মান্দা থানাধীন ১৩নং কশব ইউনিয়নের তুড়কবাড়িয়া সাকিনন্থ জনৈক মোঃ আয়নাল হক (৩৫) এর বসত বাড়ীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর পৌছালে উক্ত ঘটনার জের ধরে আসামীগণ ধারালো হাসুয়া, চাইনিজ কুড়াল, লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে বাদীর ছেলের পথরোধ করে। এ সময় আসামী মোঃ পারভেজ ধারালো হাসুয়া দিয়ে বাদীর ছেলেকে উপর্যুপরি কোপ মেরে ডান হাতের কনুই এবং কনুই এর নিচে, বাম কাধে এবং আসামী মোঃ সুলতান আকন্দ এর হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে বাদীর ছেলেকে হত্যার উদ্দেশ্যে পিঠে কোপ মারলে পিঠের মাঝখানে গুরুত্বর কাটা রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। বাদীর ছেলে মাটিতে পড়ে গেলে ৩নং এজাহার নামীয় আসামী আহম্মদ আলী আকন্দ (৫৭), ৪নং এজাহার নামীয় আসামী মোছাঃ সেলিনা @ শেলি বিবি (৪৫) এবং ৫নং এজাহার নামীয় আসামী মোছাঃ পারুল বিবি (৪২) সহ অজ্ঞাতনামা আসামীরা বাঁশের লাঠিও লোহার রড দিয়ে বাদীর ছেলেকে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। বাদীর ছেলে চিৎকার দিলে বাদীর স্ত্রী মোছাঃ সেফালী খাতুন (৪০) সাক্ষীদের সহায়তায় তাহার ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য তুড়ুকবাড়ীয়া গ্রামের জান বক্স মোড়ে পৌছালে পথি মধ্যে ভিকটিম শরিফ (২৩) মৃত্যু বরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা-মোঃ সাহাবুদ্দীন সোনার (৪৪), পিতা-মৃত আমজাদ হোসেন সোনার, সাং-তুড়–কবাড়ীয়া, ১৩নং কশব ইউপি, থানা- মান্দা, জেলা-নওগাঁ বাদী হয়ে নওগাঁ জেলার মান্দা থানায় একটি এজাহার দায়ের করেন। যাহা মান্দা থানার মামলা নং-১৭/২৭৩, তারিখ ১০/০৭/২৪ ইং ধারাঃ ১৪৩/১৪৭/৩৪১/৩০২/৩৪/১১৪ পেনাল কোড রুজু হয়।

এই ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ জুলাই ২০২৪ তারিখ সকাল আনুমানিক *০৯৩০* ঘটিকার সময় র‌্যাব-১ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রোক্ত মামলার ১নং এজাহার নামীয় আসামী মোঃ সুলতান আকন্দ (২২) এবং ২নং এজাহার নামীয় আসামী মোঃ পারভেজ জিএমপি গাজীপুর এর টঙ্গী পূর্ব থানাধীন রেলষ্টেশন রাজস্থান হোটেল এর সামনে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী *মোঃ সুলতান আকন্দ (২২), পিতা- আহম্মদ আকন্দ, থানা-মান্দা, জেলা-নওগাঁ এবং মোঃ পারভেজ (২২), পিতা-মোঃ জিয়াউর রহমান, থানা-মান্দা, জেলা-নওগাঁ’দ্বয়কে* গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নিকট হতে *০২ টি মোবাইল ফোন, ০২ টি সীম কার্ড এবং নগদ ১০০০/-* টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় ফুটবল খেলার বিষয়ে কথাকাটাকাটির জেরে ভিকটিম শরিফ হোসেন (২২) কে নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করছে মর্মে স্বীকার করে।

৪। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

*স্বাক্ষরিত/-*
মোঃ মাহফুজুর রহমান
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার)
অধিনায়কের পক্ষে
ফোনঃ ৪৮৯৬৩১৫২।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ