মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক ২,৬৩,৬০৫ টাকা আর্থিক অনুদান প্রদান

এস এম রমজান আলী
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক ২,৬৩,৬০৫ টাকা আর্থিক অনুদান প্রদান

এস এম রমজান আলী, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলার আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক ২,৬৩, ৬০৫ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে আলীকদম সেনা জোন কর্তৃক আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলঘ্ন হলরুমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, গরীব-দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণসংস্থা এবং আলীকদম মুরুং কমপ্লেক্সে ছাত্র-ছাত্রীদের খাবার বিল বাবদ আর্থিক অনুদান সহ মোট ২,৬৩, ৬০৫ টাকা প্রদান করা হয়। উল্লেখ্য যে, আলীকদম জোন কর্তৃক প্রতি মাসেই এ সকল প্রতিষ্ঠানকে অনুরুুপ অনুদান প্রদান করা হয়ে থাকে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আলীকদম সেনা জোনের সম্মানিত জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্ণেল শওকাতুল মোনায়েম, পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে আলীকদম জোন কমান্ডার বলেন- আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আলীকদম সেনা জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ