
আজ ১৪ জুলাই ২০২৪, মনসুর, উল, আলম মৃধা, এর ৯ ম মৃত্যু বার্ষিকী ,তিনি ছাত্র জীবনে, টঙ্গী থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাধার সম্পাদক-পরবর্তীতে সম্মেলনে নির্বাচিত ছাত্রলীগের সভাপতি,গাজীপুর সদর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক,(১৯৮৬) সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথের অগ্রনায়ক,আন্দোলন করতে গিয়ে যিনি বিভিন্ন মামলা-মোকদ্দমা সহ ৬ মাসের অধিক সময় কারা নির্যাতনের স্বীকার হন,১৪ জুলাই তার ৯ম মৃত্যুবার্ষিকী।
যার নেতৃত্ব ও সুদক্ষ সাংগঠনিক দক্ষতায় পূবাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে পূবাইল ইউনিয়ন আওয়ামীলীগকে একটি শক্তিশালী ও মজবুত অবস্থানে নিয়ে গেছেন ২০০৪ সালের ৭ মে আমাদের প্রিয় স্যার”শহীদ আহসান উল্লাহ মাষ্টার”(এম.পি) কে হত্যার পর আন্দোলন করতে গিয়ে যিনি তার কর্মীবাহিনী সহ একাধিক মামলার আসামি হন। উল্লেখ্য থাকে যে তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ-
১/পূবাইলের একমাত্র ও সর্বোচ্চ বিদ্যাপীঠ “পূবাইল আদর্শ কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য ছিলেন ২/তৎকালীন ৩৯ নং ওয়ার্ডের একমাত্র উচ্চ বিদ্যালয় “হয়দরাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয়” পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন যার সভাপতি ছিলেন প্রিয় স্যার “শহীদ আহসান উল্লাহ মাষ্টার”(এম.পি) ৩/শুকুন্দিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন।
আজ তার ৯ ম মৃত্যুবার্ষিকীতে আমাদের পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী আপনারা সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন “আল্লাহ তায়ালা” যেনো তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন (আমিন)