মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

যমুনা গ্রপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ দেলোয়ার সিকদার
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

যমুনা গ্রপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

দেলোয়ার সিকদার।প্রতিনিধি,কালিয়াকৈর(গাজীপুর)
কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ বলেন, যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রæপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম সমাজে সাদা মনের মানুষ ছিলেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন অনুষ্ঠানে শনিবার দুপুরে কালিয়াকৈর প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি ওই সব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ আরও বলেন,যমুনা গ্রুপের কর্ণধার সফল উদ্যোক্তা,অসংখ্য মানুষের কর্মসংস্সৃথান সৃষ্টি করা মানবতার দরদী ও মমত্ববোধ যার মধ্যে বিদ্যমান তিনি আমাদের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।১৯৭১ সালে দেশকে শত্রুমুক্ত করতে অস্ত্র হাতে ঝাপিয়ে পড়েছিলেন তিনি। দেশকে ভালবেসে দেশের মানুষকে ভালবেসে অবদান রেখেছেন সাহসী স্বপ্ন সারথি আমাদের বৃহৎ শিল্পকারখানা গড়ে তুলে। তিনি গাজীপুর ছাড়াও সিলেটের হবিগঞ্জের বিশাল শিল্প কারখানা ও ঢাকায় যমুনা ফিউচার পার্কে দৃষ্টি নন্দন করে মানুষের হৃদয়ে স্কথান করে নিয়েছেন। তিনি ছিলেন সমাজের সাদা মনের মানুষ। তার সৃষ্টি যুগান্তর, তৃণমুল মানুষের কাছে সব খবর পৌছে দেয়। তিনি বলেন, তার উত্তরসুরীদের কাছে অনুরোধ তাঁর মত করে মানুষের কল্যানে যেন তাদের কার্যক্রম অব্যাহত রাখেন। তিনি কালিয়াকৈর উপজেলা পরিষদের পক্ষ থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা,যুগান্তর কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম। স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বজন সমাবেশের উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ, ভাইস-চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন, স্বজন সমাবেশের উপদেষ্টা যুবলীগ নেতা মাসুদ পারভেজ, প্রেসক্লাবের সহ-সভাপতি এম তুষারী,সাধারন সম্পাদক মাহবুব হাসান মেহেদী, যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম,দারুস সুন্নাহ হিফজ মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আল আমীন প্রমুখ। এ সময় কালিয়াকৈরে কর্মরত সাংবাদিক,মাদ্রাসার শিক্ষার্থী,রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে তাঁর বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন, লতিফপুর দারুস সুন্নাহ হিফজ মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আল আমীন ও সহকারী শিক্ষক মাওলানা মোঃ রাকিবুল ইসলাম। এর আগে মাদ্রাসার বিশজন শিক্ষার্থী কোরআন খতম করেন। সবশেষে উপ¯ি’ত সকলের মাঝে তবারক বিতরন করা হয়। তারিখ ১৩-০৭-২৪ইং

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ