সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

জেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে চাঁদপুরে বৃক্ষমেলা উদ্বোধন

নাসির উদ্দীন
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

জেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে চাঁদপুরে বৃক্ষমেলা উদ্বোধন

মোঃ নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষমেলা ২০২৪ উদ্বোধন করা হয়েছে। মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ২২ টি স্টল অংশগ্রহণ করেছে।১৩ জুলাই (শনিবার) সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।মেলার স্টলগুলোতে কয়েক জাতের আমসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের দুই শতাধিক গাছের চারা রয়েছে।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাফায়েত আহমেদ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত।এছাড়া দর্শনার্থী ও বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, বৃক্ষমেলায় ২’শ প্রজাতির অধিক ফলজ, বনজ ও ঔষধি গাছ রয়েছে। জনগণ চাহিদা মত চারা পাবে এবং সুলভ মূল্যে তা সংগ্রহ করতে পারবে।জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ও জীব বৈচিত্র্য কে টিকিয়ে রাখার জন্য বৃক্ষরোপণ খুবই জরুরি।
এ সময় তিনি আরো বলেন, চাঁদপুর জেলার মধ্যে চরাঞ্চলে অনেক পতিত জমি রয়েছে সেই জমিগুলো রক্ষা করার জন্য এবং নদীর তীর রক্ষা করার জন্য নদীর তীরে অনেক পরিমাণে গাছ লাগানো দরকার। তিনি জেলার মানুষকে নদীর তীরে নিজ উদ্যোগে বৃক্ষ রোপণ করার আহবান জানান।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ