মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

হেডলাইটের আলোয় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সেই সাথে ক্ষতি হচ্ছে চোখের ।

মোঃ জিহাদ রংপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

হেডলাইটের আলোয় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সেই সাথে ক্ষতি হচ্ছে চোখের ।

মোঃ জিহাদ পীরগাছা, রংপুর। পীরগাছা উপজেলা পাওটানা ও রংপুর যাতায়াতের ডিসি রোডে সাতদরগা বাজারে রাতে অটো ভ্যানের সাদা আলোর হেডলাইট চোখে পড়ায় মোটরসাইকেল আরোহী আমজাদ ডাক্তারের ছেলে রুবেল হোসেন দুর্ঘটনার শিকার হন ।

সরজমিনে গিয়ে জানা যায় : রুবেল হোসেনের বাড়ি ইটা কুমারী ইউনিয়নে, সে ধনির বাজার আত্মীয়র দাফন- কাপন শেষে সাত দরগা বাজার পৌঁছালে , বাজারের পশ্চিম দিকে কালিগঞ্জ অভিমুখী যাওয়ার সময় একটি অটো ভ্যানের সঙ্গে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর ভাবে আহত হন। পরে তাকে স্থানীয় বাজারের আশপাশের দোকানদাররা দৌড়ে এসে তাকে উদ্ধার করে,দ্রুত পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন । স্থানীয় লোকজন ও পথচারী উভয়ে বলেন সম্প্রতি রাতে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। চালকদের দাবি,এসব দুর্ঘটনার অন্যতম কারণ গাড়ির সাদা আলোর হেডলাইট, যা নিয়ন্ত্রণ করা দরকার। গাড়ির হেডলাইট সাধারণত তিন ধরনের হয়। এগুলো হলো হ্যালোজেন, জেনন ও এলইডি (লাইট এমিটিং ডায়োড)। তবে সবচেয়ে প্রচলিত হচ্ছে হ্যালোজেন হেডলাইট, এটিও সাদা আলো দেয়। তবে এলইডি লাইটের সাদা আলো বেশি তীব্র। সংশ্লিষ্টদের মতে, বিপরীত দিক থেকে আসা গাড়ির সাদা আলোর কারণে চালকের দেখতে অসুবিধা হয় বলে হেডলাইটের ও পরের অংশে দুই ইঞ্চির মতো জায়গায় কালো কালির প্রলেপ লাগিয়ে দেওয়ার নিয়ম। কিন্তু এখন আর সেটা মানছে না কেউ।

গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত জুন মাসে পীরগাছায় রাতে দুর্ঘটনা ঘটেছে ৮টি। এর মধ্যে পথচারী নিহত হয়েছেন ৬ জন। দিনের চেয়ে রাতে দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ জানতে চাওয়া হয় বিভিন্ন পরিবহন চালকদের কাছে। তাঁদের মুখেই উঠে আসে রাতের বেলা সড়কে নানা বিড়ম্বনার কথা।
রংপুর টু পাওটানা পাওটানা টু পীরগাছা ও পীরগাছা টু রংপুর ডিসি রোডে ইজিবাইক চালক মাহবুবুর রহমান বলেন,আমাদের গাড়ির সামনে কাচ থাকে। যখন বিপরীত পাশ থেকে কোন গাড়ি সাদা আলো জালায়া পার হয়,তখন কয়েক সেকেন্ডের জন্য অন্ধ হইয়া যাই।খালি চোখে এই সমস্যা না হইলেও কাচের ভেতরে গাড়ি চালাইলে এই সমস্যা বেশি হয়। সাদা আলোটা কাচে রিফ্লেক্ট কইরা অন্ধ বানায় দেয়। তখন রাস্তার সামনে মানুষ, নাকি কুকুর নাকি কোনো গর্ত, তা বোঝার উপায় থাকে না। ওই সময়ে দুর্ঘটনা বেশি হয়।’

একই অভিযোগ তোলেন পীরগাছা রুটের সিএনজিচালক লিটন মিয়া । তিনি বলেন, ইজিবাইক-গুলোতে সাদা এলইডি লাইট ব্যবহার করে। তাদের হেডলাইটে আপার ডিপার কোনো অপশন নেই। এগুলোতে হেডলাইট মাঝামাঝি রাখায় রাতে রাস্তায় চোখে দেখা যায় না। পুরো রাস্তাতেই ইজিবাইক ও ব্যাটারি চালিত অটো এদের হেডলাইটের এমন অত্যাচার থাকাই যায় না রোডে ।’

লাইটের পাশাপাশি আরও কিছু অভিযোগ যুক্ত করে মোটরবাইক আরোহী রুবেল হোসেন ও ‘কিছু পথচারী কোনোদিকে না তাকিয়ে সোজা হেঁটে রাস্তা পার হয়। গাড়ি থামাতে ইশারা দেওয়ারও প্রয়োজন মনে করে না। তাদের কারণে চালকেরা ঝুঁকিতে থাকে। হুটহাট মাঝ রাস্তায় চলে আসে এসব পথচারী। আর রাতের বেলা সাদা হেডলাইটের আলো অনেক সমস্যা করে। হেলমেটের কাচের ওপর আলো পড়লে কিছু দেখা যায় না। মাঝে মাঝে কাচ সরিয়ে বাইক চালাতে হয়।’রুবেল হোসেন আরও বলেন,অধিকাংশ সড়কেই কোনো সড়কবাতি নেই। বাতি থাকলে কিছুটা বোঝা যেত সামনে কে রাস্তা পার হচ্ছে বা কোনো গর্ত আছে কি না। দিনের বেলা রাস্তার দুই লেনই দেখতে পাওয়া যায়। কিন্তু রাতের বেলা শুধু আমাদের গাড়ির সামনের হেডলাইটের আলো পর্যন্ত আমাদের দৃষ্টি সীমাবদ্ধ থাকে সড়কবাতি থাকলে এই সমস্যা থেকে মুক্তি পেত গাড়ি চালকেরা।’ আইন আছে কিন্তু আইনের প্রতিকার নেই এ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ।

আমরা প্রতিটি আইন-শৃঙ্খলা মিটিংয়ে এই কথা বলে আসছি কিন্তু কিছুতেই এদের রোধ করা সম্ভব হচ্ছে না।’

এ ব্যাপারে , পীরগাছা থানার ট্রাফিক পুলিশ কনস্টেবল আতিকুর রহমান দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকা কে বলেন, ‘সাদা হেডলাইট অবশ্যই একটি সমস্যা। এর কারণে দুর্ঘটনার একটা ঝুঁকি থাকে। কদিন ধরে পীরগাছায় সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। আমরা সবখানে বলে দিয়েছি সাদা আলোর ওপরের অংশে কালি দেওয়া হয় কি না তা নিয়মিত চেক করতে। যদি তা না করা হয়, তাহলে মামলা দিয়ে জরিমানা করা হবে।’

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ