মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি, রাজধানীর উত্তরা, খিলক্ষেত ও আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটিআই অনুমোদন বিহীন পণ্য বাজারজাত করার জন্য ৪ টি প্রতিষ্ঠানকে ১৬ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাব-১।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, রাজধানীর উত্তরা, খিলক্ষেত ও আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটিআই অনুমোদন বিহীন পণ্য বাজারজাত করার জন্য ৪ টি প্রতিষ্ঠানকে ১৬ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাব-১।

নিজস্ব প্রতিবেদকঃ ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন হতেই মাদক ব্যবসায়ী, জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযান করে আসছে। এছাড়াও জনসাধারণ ও ভোক্তার অধিকার নিশ্চিতে র‌্যাব ইতিপূর্বে খাদ্যদ্রব্যে ভেজাল ও লাইসেন্সবিহীন দ্রব্য বাজারজাত করার জন্য দোষী ব্যাক্তিদের আইনের আওতায় এনেছে। ডিএমপি, ঢাকার বেশ কিছু কসমেটিক, সাবান ও খাদ্যপণ্যের ফ্যাক্টরী কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত অবৈধ মালামাল বাজারজাত করে মানবজীবনকে মারাত্মক হুমকির মুখে ফেলে দিয়েছে। এসকল প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাব ১ এর একটি বিশেষ দল গঠন করে দীর্ঘদিন গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখে। জনস্বাস্থ্য রক্ষা, অগ্নিকান্ড হতে নিরাপত্তা এবং সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতকল্পে র‌্যাব নিয়মিত ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আসছে।

২। এরই ধারাবাহিকতায় অদ্য ০৮ জুলাই ২০২৪ ইং তারিখ আনুমানিক ১০৩০ ঘটিকা হতে ১৯৪০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল ডিএমপি, উত্তরা পশ্চিম থানাধীন অনুভব ইন্টারন্যাশনাল, আশুলিয়া থানাধীন রক্স সোপ এন্ড কসমেটিক্স লিঃ, খিলক্ষেত থানাধীন সেইফ পাওয়ার ইলেক্ট্রিক কোম্পানী এবং উৎস ফুড ইন্ডাস্ট্রিজ এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় তেজগাঁও বিএসটিআই এর ফিল্ড অফিসার(সিএম) জনাব পারভেজ মিয়া এবং জনাব মোঃ নুরুল ইসলাম পরিদর্শক(মেট্রোলজি) ডিএফআই, বিএসটিআই, ঢাকা এর উপস্থিতিতে ও ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত কর্তৃক অবৈধ পন্থা অবলম্বনের দায়ে বিএসটিআই আইন ২০১৮ এর ১৫/২৭ ধারা মোতাবেক দোষী ব্যক্তি

১। ফয়সাল চৌধুরী (৪৬)’কে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ২। নাজমুল হুদা(৪৫)’কে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ৩। মোঃ মিজান(৪৫)’কে ১,২৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা,
৪। মোঃ মোখলেছুর রহমান(৩৩)’কে ১,২৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা,
৫। রুবেল(৩৫)’কে ১,২৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা,
৬। মোঃ রিয়াজ(২৪)’কে ১,২৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা,
৭। মোঃ মোস্তফা কামাল(৪০)’কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা,
৮। কৌশিক সরকার(৩২)’কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা,
৯। মোঃ রাসেল হোসেন(২০)’কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা,
১০। মোঃ সজীব(২২)’কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা,
১১। আলতাফ হোসেন(২৬)’কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪/৪১ ধারা মোতাবেক
১২। সাকিল আকন্দ(৩০)’কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা,
১৩। পুনব বনিক(৩৫)’কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকসহ সর্বমোট = ১৬,০০,০০০/- (ষোলো লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একইসাথে ভবিষ্যতে এরকম অসঙ্গতি পরিলক্ষিত হলে উক্ত ফ্যাক্টরি বন্ধ করা হবে বলে তাদের সতর্ক করা হয়।

৩। জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাক্ষরিত/ মোঃ মাহফুজুর রহমান,সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) অধিনায়কের পক্ষে ফোনঃ ৪৮৯৬৩১৫২

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ