
কালিয়াকৈরে দুই শতাধিক পরিবারের জলাবদ্ধতা নিরসন
কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে শ্রীফলতলী ইউনিয়নের বড়ইতলী ও কালিয়াকৈর বাইপাস সংলগ্ন সাহেববাজার এলাকায় দীর্ঘদিনের জলবদ্ধতায় পানিবন্দী দুই শতাধিক পরিবারের দুঃখ দূর্দশা দেখে দ্রুত জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ। উপজেলা চেয়ারম্যান সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন। উপজেলা পরিষদের অর্থায়নে ৮৪ লক্ষ টাকা ব্যয়ে এলজিআরডি অফিসের তত্বাবধানে আগামী ২০ জুলাই পানি নিষ্কাশন কাজের উদ্বোধন করা হবে। কাজটির শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ ক ম মোজাম্মেল হক এমপি নিশ্চিত করেছেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ।