মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

উত্তরা তুরাগ নদী নৌ শ্রমিকদের প্রতি ইজারাদার কর্তৃক জুলুম ও অন্যায়ের প্রতিবাদে- মানব বন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

উত্তরা তুরাগ নদী নৌ শ্রমিকদের প্রতি ইজারাদার কর্তৃক জুলুম ও অন্যায়ের প্রতিবাদে- মানব বন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ গত মঙ্গলবার (০২-০৭-২০২৪) তুরাগ নদীর পাড়ে উত্তরা আইচি হাসপাতালের সামনে, তুরাগ নৌকা মাঝি শ্রমিক ইউনিয়নের মানব বন্ধন কর্মসুচি পালন করা হয়। মানব বন্ধনে শ্রমিকরা বক্ত্যবে বলেন, আমরা গত ২০ বছরেরও বেশি দিন যাবত এই তুরাগ নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করি। কিন্তু এখন এমন একটি সময় আমরা পার করছি,যে আমরা আমাদের পরিবার নিয়ে চলতে খুবই কষ্ট হয়।

ইজারার নামে চাদাবাজি আমাদের উপর জুলুম ছাড়া আর কিছুই না। একজনের পর আরেক জন ইজারা নেয়, আর আমাদের উপর বাড়তি চাঁদার ভাড় চাপিয়ে দেয়া হয়। এই নদীতে আমরা নৌকা চালিয়ে প্রতি দিন ৫০০ থেকে ৭০০ টাকা ইনকাম করি।

এখনকার ইজারাদার টুটুল সরকার আমাদের কাছ থেকে দৈনিক বিট ভাড়া ৫০০ টাকা দাবি করে। আমরা দৈনিক ৫০০ থেকে ৭০০ টাকা ইনকাম করে, ইজারাদারকে প্রতি দিন ৫০০ টাকা বিট ভাড়া কি করে দিবো। তাই আমরা সকল শ্রমিক এবং স্থানীয় কাউন্সিলর গিয়াস সরকার সহ আরোও গন্যমান্য লোকজন একত্রে মিলিত হয়ে বর্তমান ইজারাদার
টুটুল সরকারকে অনুরোদ করি যেনো আমাদের কাছ থেকে দৈনিক বিট ভাড়া ২৩০ টাকা নেয়া হয়। কিন্তু ইজারাদার টুটুল সরকার কারো কথাই শুনছেন না। তার কথা একটাই এই ঘাটে নৌকা চালাতে হলে, তাকে প্রতিদিন ৫০০ টাকা করে দিতে হবে। এ বিষয়ে টুটুল সরকারের সাথে কথা বলতে চাইলে, তার মুঠো ফোনে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিব করেননি। তাই শ্রমিকরা স্থানীয় প্রসাশনের সহযোগিতা চান। এবং পূর্বের নেয় দৈনিক বিট ভাড়া ২৩০ টাকা বহাল রাখতে হবে।

মানব বন্ধনে উপস্থিত ছিলেন, তুরাগ নদী নৌ শ্রমিক সভাপতি আল-আমিন, সাধারন সম্পাদক ইউনুস মিয়া, ক্যাশিয়ার বাবুল সহ মোঃ ইজ্জত আলী, হারুন,মিস্টার মিয়া, নাজিম উদ্দিন,দ্বীন ইসলাম,আলফাজ উদ্দিন ও আরোও অনেকে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ