মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

পালংখালীতে পাহাড়ি দুর্গম এলাকায় একদল বুনো হাতির পালের দেখা মিলেছে

কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ নুরুল বশার
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

পালংখালীতে পাহাড়ি দুর্গম এলাকায় একদল বুনো হাতির পালের দেখা মিলেছে

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলার পাহাড়ি দুর্গম এলাকায় একদল বুনো হাতির দেখা মিলেছে।

রোববার (৩০ জুন) দিনের বেলায় হাতির পালটি দেখতে পায় স্থানীয়রা। হাতির পাল দেখার সঙ্গে সঙ্গেই মো. আবছার নামের এক যুবক দ্রত মোবাইল ফোনে ভিডিয়ো ধারণ করে নেয়। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করা হলে ব্যাপক সাড়া দেন নেটিজেনরা। জানা গেছে, ঝাঁকে ঝাঁকে খাবারের সন্ধানে প্রায়ই লোকালয়ের কাছাকাছি চলে আসে হাতিগুলো। এ সময় বিভিন্ন আকারের হাতির সঙ্গে বাচ্চাহাতিও দেখা যায়।

স্থানীয়রা জানান, এর আগে কয়েকবার এই হাতির পালটি দেখা গেছে। মাঝে মাঝে হাতির আনাগোনা লক্ষ্য করা যায়। ঘুরতে ঘুরতে দল বেঁধে তারা লোকালয়ের ধারে চলে আসে।

তবে সংশ্লিষ্ট বনকর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। হাতি কখনোই লোকালয়ে আসে না। উল্টো মানুষই হাতির আবাসস্থল দখল করে নিচ্ছে।

বনবিভাগের উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, বনবিভাগের কর্মীদের নিয়মিত টহল ও রক্ষণাবেক্ষণের কারণে বন্যপ্রাণীর জন্য প্রাকৃতিক পরিবেশ ও নিরাপদ আবাসস্থল তৈরি হচ্ছে। বনবিট কর্মকর্তাদের চেষ্টায় আবারও সবুজ হয়ে উঠছে উখিয়ার পাহাড়গুলো।

তিনি বলেন, হাতির জায়গায় হাতি আছে। মানুষই হাতির জায়গায় গিয়ে তাদের সঙ্গে একপ্রকার দ্বন্দ্ব সৃষ্টি করে।

প্রসঙ্গত, ২০১৭ সালে মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের আবাসস্থল তৈরির কারণে বনায়নের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে বন্যপ্রাণীরাও তাদের আবাসস্থল হারায়। রোহিঙ্গারা আসার পর থেকে উল্লেখযোগ্য হারে হাতির আনাগোনা কমে এসেছিল উখিয়ায়।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ