মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪ হাজার ইয়াবাসহ অবসর প্রাপ্ত পুলিশ

কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ নুরুল বশার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪ হাজার ইয়াবাসহ অবসর প্রাপ্ত পুলিশ গ্রেফতার।

বার্তা সংবাদ :-
২৭/০৬/২০২৪ ইংরেজি তারিখে ডিএনসির একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের অন্তর্গত জেল গেইট সংলগ্ন চুইঝাল রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪০০০ ( চার হাজার) পিস ইয়াবাসহ ০১ জনকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কক্সবাজার এর সহকারী পরিচালক জনাব মোঃ সিরাজুল মোস্তফা জানান গত ২৭/০৬/২০২৪ খ্রী: তারিখ ১৬.৩০ ঘটিকার দিকে তার টিম ডিউটীকালীন জেল গেইট সংলগ্ন চুইঝাল রেস্টুরেন্টের সামনে ডিউটিকালীন পশ্চিম দিক হতে পূর্ব দিকে আগত টমটম গতিরোধক পূর্বক আটক করে। ঘটনাস্থলে উপস্থিত ০২ জন সাক্ষীর সামনে মোঃ জহুরুল হক (৪২) কে ও তার সাথে থাকা ট্রলি ব্যাগ বিধিমোতাবেক তল্লাশি করে।

আসামীর নিজ দখলীয় একটি ট্রলি ব্যাগের মধ্যে রক্ষিত টিস্যু ও স্কচটেপ দ্বারা মোড়ানো ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। ঘটানাস্থলে আসামী জহুরুল হক (৪২) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামীর নাম ও ঠিকানা – ০১| জহুরুল হক (৪২), পিতা- মৃত দেরাশ মন্ডল, মাতা- মৃত ঠান্ডা বেগম, ফুরসেদপুর বিরেন বাজার, ইউপি- ফতেপুর , থানা- নাচোল, জেলা- চাঁপাইনবাবগঞ্জ। ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কক্সবাজার এর এসআই জনাব মোঃ তায়রীফুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানাধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ