মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

বদলি সহ তিন দফা দাবিতে আন্দোলনে নামছেন এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীরা ।

মোঃ মিজানুর রহমান খুলনা
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

 মিজানুর রহমান স্টাফ রিপোর্টারঃ নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদানসহ তিন দফা দাবিতে আগামী ৪ নভেম্বর অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এ কর্মসূচিতে অন্তত ২০ হাজার শিক্ষক-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে আয়োজক সংগঠন। পূর্বনির্ধারিত স্থান পরিবর্তন করে এবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি দেলাওয়ার হোসেন আজিজী বলেন, শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে। এতে কমপক্ষে ২০ হাজার শিক্ষক-কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।তিনি আরও জানান, শিক্ষকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত কর্মসূচির স্থান পরিবর্তন করা হয়েছে। আগামী ৪ নভেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচির বিষয়ে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) অবহিত করা হয়েছে।

আয়োজকদের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির আদেশ অবিলম্বে জারি করা; নবম পে-স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দ্রুত বেতন-ভাতা প্রদান এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করা।দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজক নেতারা।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ