মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

মাহফুজুর রহমান ফারহানের নবম জন্মদিন

মোঃ মিজানুর রহমান খুলনা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টারঃ  মাহফুজুর রহমান ফারহানের নবম জন্মদিন উপলক্ষে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। জন্মদিনে পরিবারের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও সাফল্যময় জীবন কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

মাহফুজুর রহমান ফারহান মাওলানা মোঃ মিজানুর রহমান ও মাসুমা খাতুন দম্পতির জ্যেষ্ঠ পুত্র। দুই ভাইয়ের মধ্যে সে বড়। ছোটবেলা থেকেই ফারহান শান্ত, ভদ্র ও মেধাবী হিসেবে পরিবারের সবার প্রিয়।

তার নানা মাওলানা এসএম শওকত আলী। নাতির জন্মদিনে তিনি ফারহানের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন। আরো শুভেচ্ছা জানিয়েছেন তার চাচা,চাছি মামা,খালা,ফুফু ফুফা প্রমুখ।

পরিবারের সদস্যরা জানান, ফারহান যেন একজন সৎ, আদর্শবান, জ্ঞানী ও নীতিবান মানুষ হিসেবে গড়ে ওঠে এবং ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে—এটাই তাদের প্রত্যাশা।

নবম জন্মদিনে মাহফুজুর রহমান ফারহানের জন্য রইল অনেক অনেক দোয়া, ভালোবাসা ও শুভকামনা। মহান আল্লাহ তাকে নেক হায়াত, সুস্বাস্থ্য, ঈমান, জ্ঞান ও জীবনের সর্বক্ষেত্রে সাফল্য দান করুন। আমিন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ