মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

টঙ্গী পশ্চিম থানাধীন বাদাম এলাকায় পৃথক অভিযানে চারজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন ভাদাম এলাকায় পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে তিনজনকে ভাদাম এলাকার বালুরমাঠের দক্ষিণ পাশে মো. ইয়াসিন মোল্লার নির্মাণাধীন টিনসেড বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অপর একজনকে পরদিন ভাদাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন ভাদাম সাকিনস্থ বালুরমাঠের দক্ষিণ পাশে জনৈক ইয়াসিন মোল্লার নির্মাণাধীন টিনসেড বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে গোলাপ (৪২), রাকিব (১৮) ও সুমন (১৮) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গোলাপ কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার পুতিয়া এলাকার মতলব হোসেনের ছেলে। তিনি বর্তমানে ভাদাম এলাকায় বসবাস করেন। রাকিব কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার আন্দারিজা এলাকার সোহরাব আলীর ছেলে এবং তিনিও ভাদাম এলাকায় বসবাস করেন। অপর গ্রেপ্তার সুমন ভাদাম এলাকার বাসিন্দা।

পুলিশের দেওয়া তথ্যে আরও জানা যায়, গ্রেপ্তার সুমনকে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, ২৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর সাড়ে ১২টার দিকে ভাদাম এলাকা থেকে এসএম আরমান হোসেন (২৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, আরমান হোসেন ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। তিনি ভাদাম এলাকার হাজী মোহাম্মদ মফিজুল হকের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের টঙ্গী পশ্চিম থানায় মামলা নং ২৭(৯)২৬,, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩ গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ