মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

টঙ্গীতে গাঁজাসহ শীর্ষ নারী মাদক কারবারি মাজেদা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে গাঁজাসহ মাজেদা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায় মাজেদা বেগম টঙ্গীর শীর্ষ নারী মাদক কারবারিদের একজন। তার বিরুদ্ধে টঙ্গীসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর গাজীপুরা কাজীবাড়ি চন্দ্রিমা হাউজিং এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাকসুদুল আলম জানান, মাজেদা টঙ্গীর অন্যতম শীর্ষ নারী মাদক কারবারি। তার বিরুদ্ধে টঙ্গীসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

পুলিশের অভিযানের পর সোমবার দুপুরে গ্রেপ্তার মাজেদা বেগমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ