মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

গাজীপুর মিডিয়া ক্লাবের ২০২৬-২০২৯ কমিটি ঘোষণা সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক বশির আলম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মিডিয়া ক্লাবের ২০২৬-২০২৯ মেয়াদের ২২ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মো. তারেক রহমান জাহাঙ্গীরকে সভাপতি এবং মো. বশির আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।


নবনির্বাচিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সালেম মুসা। সহ-সভাপতি পদে রয়েছেন আবু সাঈদ চৌধুরী, কবি মোহাম্মদ মশিউর রহমান ও খোরশেদ আলম শেখ তপন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনসুর শেখ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জুয়েল, কোষাধ্যক্ষ আবু রায়হান, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাফর আলী, ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান হোসেন সরকার, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম সাগর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম শেখ, বনভোজন বিষয়ক সম্পাদক শাকিল আল ফারুকী এবং মহিলা বিষয়ক সম্পাদক কাজী রোকেয়া কেয়া।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. সোহেল চৌধুরী, ইমরান হোসেন রাকিব ও জাহিদ হাসান। সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল ইসলাম হিমেল।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, গাজীপুর মিডিয়া ক্লাবকে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও কল্যাণে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত কমিটির মেয়াদ ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত। নতুন কমিটির নেতৃত্বে গাজীপুরের সাংবাদিক সমাজে আরও সুসংগঠিত ও ইতিবাচক ভূমিকা তৈরি হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ