মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

টঙ্গী বাজারের ফুটপাত নিয়ে মিথ্যা তথ্যের অভিযোগ, প্রতিবাদ ক্যাসেট শামীমের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩৭৬ বার পড়া হয়েছে

টঙ্গী প্রতিনিধি: টঙ্গী বাজারের ফুটপাতকে কেন্দ্র করে প্রকাশিত একটি সংবাদে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে—এমন অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন ক্যাসেট শামীম।
ক্যাসেট শামীম বলেন, টঙ্গী বাজারের ফুটপাত নিয়ে প্রকাশিত সংবাদে প্রকৃত তথ্য যথাযথভাবে তুলে ধরা হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্টদের সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে।
তিনি দাবি করেন, সংবাদ প্রকাশের আগে ঘটনাস্থলের প্রকৃত পরিস্থিতি যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া উচিত ছিল। মিথ্যা বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।
এ সময় ক্যাসেট শামীম প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা তদন্ত করে সঠিক তথ্য জনসম্মুখে তুলে ধরার দাবি জানান। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টঙ্গী বাজারের ফুটপাতের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনার আহ্বান জানান।
তবে প্রকাশিত সংবাদের সংশ্লিষ্ট প্রতিবেদক বা কর্তৃপক্ষের বক্তব্য এই প্রতিবাদে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে। টঙ্গী বাজার গাজীপুর সিটি কর্পোরেশন থেকে ইজার আনেন। মোঃ ইসমাইল শিকদার (বসু ) বাজার কর্তৃপক্ষ জানান। ক্যাসেট শামীম এর সাথে কোন সম্পৃক্ততা নাই। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ