
মোঃ এরশাদ আলম শরিফঃ প্রজ্ঞা, সততা, নিষ্ঠা, ও মর্যাদার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন পার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত সর্বজন শ্রদ্ধেয় এক সফল রাষ্ট্র নায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় দেশের কোটি মানুষের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন।
বিনয়, শিক্ষিত,মার্জিত একজন মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল-মত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য, সম্মানিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সংযত ভাষা পরিমিত বোধ এবং মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব রাষ্ট্রের এই সর্বোচ্চ পদে অবশ্যই মানানসই।
এমন একজন বিশিষ্ট মর্যাদাবান ও সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিচক্ষণ ও দূরদর্শী সিদ্ধান্তকে উপস্থাপন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার এই নির্বাচন দায়িত্ববোধ রাজনৈতিক প্রজ্ঞা পরিপক্কতা এবং জাতীয় ঐক্যের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য রইল আন্তরিক অভিনন্দন দোয়া ও দীর্ঘায়ু কামনা।
গত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই- তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা ছাড়াও সংবিধানে পূর্ব নির্ধারিত বিধান মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। প্রায় নিশ্চিত তিনি হবেন বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি।
আশা করব তিনি নিরপেক্ষ প্রজ্ঞা ও সম্মানের সঙ্গে রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের আশাব্যঞ্জক মানুষের মুখে হাসি ফোটাবেন। দল-মতের ঊর্ধ্বে থেকে তার দায়িত্ব সঠিক বিবেচনায় নিবেন।
পরিশেষে আগাম অভিনন্দন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আল্লাহ আপনাকে হায়াতে তাইয়েবা দান করুন আমিন।