
পলাশ পাল স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য সম্মেলন সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ আগস্ট) বিকেল ৩টায় কালিয়াকৈর পৌরসভার ফ্লাইওভার সংলগ্ন বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নাজিমুদ্দিন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ পাল।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন, সহ-সভাপতি কাজী আহসানুল হাবিব, সহ-সাধারণ সম্পাদক মোঃ মজনু মিয়া, সহ-সভাপতি মোঃ আশেক মোরশেদ সুজন, সহ-সভাপতি মোঃ মিজান পাটওয়ারীসহ বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে সংগঠনের ঐক্য, পেশাগত মর্যাদা এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
সভায় আগামী ২০ আগস্টের নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।