
প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকেও আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) পরিচালিত বিশেষ অভিযানে বীজবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন পিয়াসকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, পৃথক অভিযানে সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. ইকবাল হোসেন সুমন ও মো. রাজন ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার জানান , মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।