
কক্সবাজার শহরে পাহাড় ধ্বসে মোয়াজ্জেম ও অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত
কক্সবাজার প্রতিনিধিঃ এবার ভারি বর্ষণের কারণে কক্সবাজার শহরের বাদশাহঘোনা এলাকায় পাহাড়ধসে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান তাদের আত্মীয় স্বজনরা।

শুক্রবার (২১ জুন) রাতের আজানের আগের দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, স্বামী মুহাম্মদ আনোয়ার হোসেন (২৬) ও স্ত্রী মায়মুনা আকতার(২২)। আনোয়ার স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ এলাকায় ভারি বর্ষণ শুরু হয়। এর ফলে পাহাড়ের বিশাল একটি অংশ ঘরের টিনের চালের ওপর পড়লে মুহূর্তেই এই দম্পতি মাটির নিচে চাপা পড়েন ঘুমন্ত অবস্থায়।
স্থানীয়দের অভিযোগ, পাহাড় ধসের বিষয়টি জানাজানি হলে ৯৯৯-এ কল দিয়েছিলেন তারা। তবে কোনো প্রতিকার পাওয়া যায়নি। পরে স্থানীয়রা মাটি সরিয়ে স্বামী স্ত্রী দু’জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তাদের কে হাসপাতালে নেওয়ার পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে যায় ততক্ষণে স্হানীয়রা উদ্ধার করে হাসপাতাল থেকে মৃত্যু ঘোষণা করে।
পরিবারের সদস্যরা জানান, গতকাল বাপের বাড়ি যেতে চেয়েছিলেন অন্তঃসত্ত্বা মায়মুনা আকতার। তবে বাড়ি যেতে নিষেধ করেন তার শাশুড়ি। রাতে প্রচণ্ড বর্ষণ শুরু হলে মধ্যরাতে তাদের অন্য ঘরে চলে যেতে বলেন স্বামী আনোয়ারের মা। কিন্তু,ছেলে আনোয়ার কিছু হবে না জানিয়ে ঘুমিয়ে পড়ার পর এ ঘটনা ঘটে।
হঠাৎ মায়ের চিৎকার শুনে পাড়াপড়শি ছুটে এসে দেখেন মোয়াজ্জেম আনোয়ার হোসেন এবং তার স্ত্রী পাহাড়ের মাটি চাপা পড়েছেন অনেক চেষ্টার পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু ঘোষণা করে।