মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতির মায়ের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদকঃ
টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব জাহাঙ্গীর আকন্দ ভাইয়ের পরলোকগত শ্রদ্ধেয় মায়ের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকেলে টঙ্গী পূর্বের মাছিমপুর এলাকার মুন্সিবাড়ি, তিতাস গ্যাস রোডস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
​মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
​দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক শেখ রাজিব, সাবেক সভাপতি সুজন সারোয়ার, সহ-সভাপতি মোস্তফা এবং সাংবাদিক বি এ রায়হান, পলাশ সরকার, মনসুর শেখ, নজরুল ইসলাম ও পাপেল মিয়াসহ স্থানীয় সাংবাদিক ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
​দোয়া মাহফিল শেষে সকলের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং মরহুমার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ