মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

কাপাসিয়ায় লিচু চাষীর ভালবাসায় সিক্ত এমপি সালাউদ্দিন আইয়ুবী

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ কাপাসিয়া উপজেলার কোটবাজালিয়াতে লিচু চাষী লোকমান হোসেন ভূঁইয়া অনন্য ভালোবাসায় সিক্ত হলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের এমপি সালাউদ্দিন আইয়ুবী।

উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামের অধিবাসী লোকমান হোসেন ভূঁইয়ার অনেক দিনের লালিত স্বপ্ন কাপাসিয়ার এমপি সালাউদ্দিন আইউবী তাঁর সখের লিচু বাগান থেকে পেড়ে লিচু খাওয়াবেন এবং ঘুরে ঘুরে বাগান দেখবেন।

এমপি সাহেব লিচু খাওয়ার পরই কেবল নিজের বাগানের লিচু বিক্রি ও খাবেন। এটাই বাস্তবে রুপদান করেন। স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ লোকমান ভূইয়ার এমন প্রত্যাশার কথা জানতে পেরে সালাউদ্দিন আইউবী এমপিকে বিষয়টি অবহিত করালে এমপি কৃষকের শখ পূর্ণ করলেন।

 শুক্রবার (২২ মে) সকালে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে নিয়ে এমপি সালাউদ্দিন আইউবী উপস্থিত হন লোকমান হোসেন ভূইয়ার কোটবাজালিয়া গ্রামের বাড়িতে।

তিনি লিচু চাষীর সাথে দেখা করেন এবং তাঁর সখের লিচু বাগান ঘুরে ঘুরে দেখেন। চাষীর আবদার অনুযায়ী লিচু গাছ থেকে লিচু পেড়ে খান ও খাওয়ান।

তাঁকে দাওয়াত দিয়ে সুস্বাদু লিচু খাওয়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রত্যাশা অনুযায়ী এমপিকে পেয়ে লিচু বাগানের মালিক লোকমান ভূইয়া দারুণ খুশি।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, চাঁদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা এসএম সোলায়মান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা সাংবাদিক এম. আমজাদ খান, ইউনিয়নের সিনিয়র সহকারী সেক্রেটারি মাওঃ বশির আহমেদ খান, জামায়াতের ৩ নং ওয়ার্ড সভাপতি মাও: দেলোয়ার হেসেন, ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাফেজ আনোয়ার হোসাইন চৌধুরী, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইফতেখারুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এমপি সালাউদ্দিন আইউবী একজন সাধারণ কৃষকের অকৃত্রিম ভালোবাসায় মুগ্ধ হয়ে তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা হলো নিঃস্বার্থ, খাঁটি এবং প্রত্যাশাহীন এক গভীর অনুভূতি। পদ-পদবি, অর্থ বা খ্যাতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ যখন কোনো ব্যক্তিকে তার ভালভাসা প্রকাশ করে এখানেই আল্লাহর রহমত বর্ষিত হয়।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ